ফিল্ম ফেয়ার অনুষ্ঠান বয়কট!

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০৯:১৯

গত কয়েকবছর ধরেই বলিউডের নির্ভরযোগ্য অভিনেতা অক্ষয় কুমার এখন নিজের স্বীকৃতি নিয়ে কিছুটা বিরক্ত। কারণ বছরের পর বছর ধরে বক্স অফিস কিংবা ক্রিটিকের কাছে আলোচনায় থাকা ছবিগুলো নিয়ে যখন বছর শেষে সম্মাননায় নমিনেশনও মেলে না তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক।

এ বছর যদিও খান সাম্রাজ্যে সব অতি আলোচিত ছবি রিলিজ হয়েছে, তাই পুরস্কার প্রাপ্তির হিসেব কষেননি তিনি। কিন্তু নমিনেশনে নিজের নাম না দেখে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে শুধু ‘নট ফেয়ার’ বলেছেন।

তবে কি অনুষ্ঠানও বয়কট করবেন তিনি! অক্ষয় বলেন, ‘করলে দোষ কী আমার। আমার তো করা উচিত।’ উল্লেখ্য এ বছর রুস্তম ও এয়ারলিফট নামের দুটি ছবি তার বিভিন্ন মহলে প্রশংসিত হয়।