১৪ ফেব্রুয়ারি তাদের প্রথম বিবাহবার্ষিকী হলেও শেষতক নাদিয়া ও নাঈম দু’জনই সিদ্ধান্ত পরিবর্তন করে গত ১২ জানুয়ারি দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজে চড়ে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেন। সেখানেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করবেন নাদিয়া-নাঈম।
নিজের নতুন জীবন এবং সংসার জীবন প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘বিয়ের আগে আমরা দু’জন দু’জনকে খুব ভালোভাবে জানার সুযোগ পাইনি। কিন্তু বিয়ের পর আমরা দু’জনই চেষ্টা করেছি দু’জন দু’জনকে বুঝতে। এক বছর একে অন্যকে জানার জন্য অনেক কম সময়। বারবারই মনে হচ্ছে চোখের পলকে একটি বছর পেরিয়ে গেছে। সর্বোপরি আমরা এই এক বছর খুব ভালো ছিলাম এবং সারাজীবন যেন ভালো থাকতে পারি এই দোয়া চাই সবার কাছে।’
নাদিয়ার স্বামী অভিনেতা নাঈম বলেন, ‘সবার কাছে কৃতজ্ঞ এ জন্য যে, আমরা অনেকেরই দোয়া পেয়েছি মন থেকে। সত্যি বলতে কী এই ১ বছর কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তবে এটা সত্য যে, আমাদের দু’জন দু’জনকে বোঝাটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি উভয় পরিবারের সদস্যদের মধ্যেও আন্তরিক সম্পর্কটা থাকাটাও জরুরি।’
সংসারের নতুন অতিথি প্রসঙ্গে নাদিয়া নাঈম জানান, তাদের দু’জনেরই আগ্রহ এবং চেষ্টা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছে। যদি তাই হয় তাহলে নাদিয়া-নাঈমের সংসারে যেকোনো সময় নতুন অতিথি আসার সুখবর আসতে পারে। এদিকে ব্যাংকক যাওয়ার দিন নাঈম মাহমুদের নির্দেশনায় ‘যেসব গল্প প্রেমিকার’ নাটকের শুটিং-এ ব্যস্ত ছিলেন।
