টম ল্যাথামের সেঞ্চুরিতে স্বস্তিতে নিউজিল্যান্ড

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১১:৩৯
 
টম ল্যাথামের সেঞ্চুরিতে বেশ স্বস্তি ফিরে এসেছে নিউজিল্যান্ড শিবিরে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫৯৫ রানের লিডকে তাড়া করে ৩ উইকেট হারিয়ে প্রায় ৩০০ রানের কাছাকাছি পৌঁছে গেছে নিউজিল্যান্ড। আর সেখানে মূল অবদান হিসেবে রয়েছে ল্যাথামের সেঞ্চুরি। ১৬৭ বলে সেঞ্চুরি সম্পন্ন করেছেন তিনি। এর মধ্যে ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
 
এর আগে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৫৯৫ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ।
 
প্রথম টেস্টে বৃষ্টির কারণে অর্ধদিন মাঠে গড়ায় খেলা। সেখানে ১৫৪ রান করে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনটা তাই নিউজিল্যান্ডের হয়ে থাকার আশঙ্কা করছিলেন অনেকেই। দিনের শুরুতে ৬৪ রানে মুমিনুলের বিদায় তেমন শঙ্কায় জাগাচ্ছিল টাইগার ভক্তদের মনে। কিন্তু সেখানেই শেষ। এরপরের অধ্যায়টা শুধুই সাকিব-মুশফিকময়। এ সময় একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন মুশফিক। অন্যপ্রান্তে থেকে অনেকটা ওয়ানডে মেজাজে ঝড় চালান সাকিব। ফল হিসেবে ২৭৬ বলে ২১৭ রান করেন সাকিব। মুশফিক ২৬০ বলে ১৫৯ রান করেন।
 
এই দুইজনের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫৪২ রানে শেষ হয় দ্বিতীয় দিন। তৃতীয় দিনে চা বিরতির পরেই ম্যাচ ডিক্লেয়ার করার কথা ছিল। কিন্তু সাব্বিরের ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি সে সময় হাতছানি দিচ্ছে। আর সে কারণেই সাব্বিরের হাফসেঞ্চুরি সম্পন্ন হওয়ার পর ম্যাচ ডিক্লেয়ার করে বাংলাদেশ।
 
জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৫৪ রান করে নিউজিল্যান্ড। এরপর জিট রেভেল আউট হলেও রানের গতি সচল রাখেন টম ল্যাথম ও কেন উইলিয়ামসন। ব্যক্তিগত হাফসেঞ্চুরি সম্পন্ন করে তাসকিনের শিকার হন উইলিয়ামসন। তাতেও ছেদ পড়েনি নিউজিল্যান্ডের রানের গতিতে। রস টেইলরকে সঙ্গে নিয়ে এগিয়ে যান টম ল্যাথম। টেইলর ৪০ রানে কামরুল ইসলাম রাব্বির দ্বিতীয় শিকারে পরিণত হলে নিকলসকে সঙ্গে নিয়ে এগিয়ে যান ল্যাথম। বর্তমানে এই জুটি ব্যাট করছেন। টম ল্যাথাম রয়েছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে।
 
ইত্তেফাক/আরএ