দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন হৃত্বিক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১২:২৪
 
সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এখন একাই আছেন হৃত্বিক রোশন। সন্তানদের নিয়ে সময় পার হয়ে যাচ্ছে তার। ততে তার ভক্তদের মনে প্রশ্ন, হৃ্ত্বিক কি দ্বিতীয় বিয়ে করবেন?
 
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে হৃত্বিক বলেছেন, বর্তমানে আমি পুনরায় বিয়ের কথা ভাবছি না। আমি তৃপ্ত ও সন্তুষ্ট। 
 
বিবাহ বিচ্ছেদের পরও সুজান খানের সঙ্গে হৃত্বিকের দেখা-সাক্ষাৎ করার বিষয়টি তাদের এক হওয়ার গুঞ্জন সৃষ্টি করে। কিন্তু তারা জানিয়ে দেন, পুরনো সম্পর্কে তারা কখনোই ফিরবেন না। তারা এখন ভাল বন্ধু। দুই সন্তানের জন্য তাদের যা করা প্রয়োজন তাই করবেন। খবর: ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/এএসএস