আরো ধৈর্য ধরুন: বিএনপিকে নাসিম

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:৫১
 
বিএনপিকে আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ১৪ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। 
 
মোহম্মদ নাসিম বলেন,  এত দিন ধৈর্য ধরেছেন আর দুইটি বছর ধৈর্য ধরে সাংবিধানিক পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন।
 
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ অন্য অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ১৪ দলের নেতারা।
 
ইত্তেফাক/এএসএস