থাইল্যান্ডে শিশুদের জন্য সামরিক বাহিনীর এক এয়ার শো চলাকালে একটি যুদ্ধবিমান আকাশে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। শনিবারের ওই দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হন।
থাইল্যান্ডের বার্ষিক শিশু দিবসে এ এয়ার শো হয়। দেশের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়ায়ের বিমানবন্দরে এ শো দেখতে অনেক পরিবার সেখানে জড়ো হয়।
ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের রানওয়ের কাছে এয়ার শো দেখানোর সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে ভয়ংকর ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কংচিপ ত্রানত্রাভানিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছে। বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে।’
দেশটির প্রধানমন্ত্রী পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এমএইচ
