সাহেবগঞ্জ আখক্ষেতে ফের আগুন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ইক্ষু খামারে শুক্রবার দুপুরে ফের আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে ১৮ একর জমির আখক্ষেত পুড়ে গেছে। এতে সাঁওতাল জনগোষ্ঠির মনে নতুন করে শংকা দেখা দিয়েছে। 
 
খবর পেয়ে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 
 
এর আগে, গত ১৯ নভেম্বর দুপুরে ওই খামারের ফকিরগঞ্জে এলাকার আখক্ষেতে আগুন লেগে ৩৩ বিঘা জমির আখের ক্ষতি হয়েছিল। 
 
 
সাহেবগঞ্জ-বাগদা ইক্ষু খামারের ডিজিএম আলমগীর হোসেন জানান, খামারের সাপমারা এলাকার দুটি আখের জমিতে হঠাৎ করে আগুন লাগে। আগুন দ্রুত পাশের আখক্ষেতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় প্রায় ১৮ একর জমির আখ পুড়ে গেছে।
 
ইত্তেফাক/ইউবি