জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত তৃণমুল পর্যায়ে তায়কোয়ানডো প্রতিভা অন্বেষণ কার্যক্রমের চুড়ান্ত প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে।
শনিবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে তায়কোয়ানডো প্রতিভা অন্বেষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। উল্লেখ তৃণমুল পর্যায়ে দেশের ১৬টি জেলা থেকে প্রাথমিক বাছাই ও প্রশিক্ষণের মাধ্যমে মেধা অনুযায়ী ঢাকায় মাসব্যাপী চুড়ান্ত পর্বের প্রশিক্ষণের জন্য ছেলে ও মেয়ে মোট ৪২জনকে বাছাই করা হয়েছিল।
ইত্তেফাক/এমএইচ
