বনানী ট্র্যাজেডি: কচুয়ায় আতাউরের দাফন সম্পন্ন

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:৫৩

রাজধানীর বনানী এফআর টাওয়ারে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা গ্রামের আতাউর রহমান মুন্সী চঞ্চল (৬৩) নামের একজনের মৃত্যু  হয়েছে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বাইছাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান মুন্সীর বড় ছেলে আতাউর রহমান মুন্সী এফআর টাওয়ারের ১০ম তলায় হেরিটেজ ট্যুর এন্ড ট্রাভেলসে চাকরি করত। প্রতিদিনের ন্যায় আতাউর রহমান তার ঢাকাস্থ মোহাম্মদপুর বাসা হতে অফিসে যায়। পরে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: নবজাতককে পলিথিনে মুড়িয়ে ইটচাপা দিয়ে হাসপাতালে মা
 
ওইদিন রাতে স্বজনরা নিহতের লাশ সিএমএইচ হসপিটাল থেকে গ্রহণ করে। শুক্রবার বিকেলে জানাযা শেষে নিজ বাড়ি চাঁদপুরের কচুয়ার বাইছাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

ইত্তেফাক/অনি