বিবাহবার্ষিকী উদযাপনে নাঈম-নাদিয়া থাইল্যান্ডে

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:৫২
গত বছর ১৪ জানুয়ারি আজকের দিনে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় অভিনয়শিল্পী নাঈম-নাদিয়া। আজ শনিবার তাদের বিয়ের এক বছর পূর্ণ হলো।
 
প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন এই জুটি। গত ১২ জানুয়ারি রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন নাঈম-নাদিয়া। বর্তমানে তারা থাইল্যান্ডে অবস্থান করছেন। 
 
নিজেরা নিজেদের মতো করে উদযাপন করতে থাই প্রকৃতি উপভোগ করছেন তারা। অবশ্য সেখান থেকে ভক্তসহ সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন জনপ্রিয় এ জুটি। 
আগামী ১৯ জানুয়ারি দেশে ফেরার কথা নাঈম-নাদিয়ার।
 
ইত্তেফাক/এমএআর