সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:০০

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পিছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, দুপুর ১২টার দিকে শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলার দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে নদীতে একটি লাশ ভাসছে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট ভিক্টরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ ও পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুনঃ কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে আওয়ামী লীগ নেতার বসতঘর ভস্মীভূত

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানায়, লাশটি পঁচন ধরায় চেহারা চেনা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু