রবিবার শুরু ২৪তম জাতীয় জুনিয়র কুস্তি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী কেএন হার্বোর ২৪তম জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতা।
 
রবিবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কেএন হার্বার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মুস্তাক।
 
এসময় উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা। 
 
এবারের প্রতিযোগিতায় বালক (১৮-২০বছর) গ্রুপে ৪৬-৫০ কেজি, ৫৫, ৬০, ৬৬, ৭৪, ৮৪, ৯৬, ও ৯৬-১২০ কেজি ওজন শ্রেনীতে খেলা অনুষ্ঠিত হবে। বালিকা (১৮-২০বছর) গ্রুপে ৪০-৪৪ কেজি, ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৬৭ ও ৭২ কেজি ওজন শ্রেনীতে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে। 
 
প্রতিযোগিতা উপলক্ষে শনিবার ফেডারেশন কার্যালয়ে অংশ নেয়া কুস্তিগিরদের দৈহিক ওজন গ্রহণ করা হয়। বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি ওজন শ্রেনীতে ২১টি জেলা ক্রীড়া সংস্থা থেকে মোট ৩৩০ জন খেলোয়াড়  অংশগ্রহণ করছে। 
 
ইত্তেফাক/এমএইচ