থেরেসা’র প্রতি ব্রিটিশ এমপিরা

ব্রেক্সিট: যুক্তরাজ্য একক মার্কেটে থাকবে কিনা জানাতে হবে

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ২০:২৩
ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরুর আগে যুক্তরাজ্য একক মার্কেট ও কাস্টমস ইউনিয়নে থাকতে চায় কিনা তা প্রধানমন্ত্রী থেরেসা মে’কে নির্দিষ্ট করে বলার আহবান জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। দ্য কমনস ব্রেক্সিট কমিটি জানিয়েছে,প্রধানমন্ত্রীকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে এই ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করতে হবে। 
 
এ সংক্রান্ত প্রথম প্রতিবেদনে চূড়ান্ত চুক্তি নিয়ে আইনপ্রণেতাদের অবশ্যই ভোটের মাধ্যমে যেতে হবে বলে বলা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে অন্তর্বর্তী চুক্তি করার কথাও বলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় সরকারের তরফ থেকে বলা হয়েছে, এর লক্ষ্য হচ্ছে খুবই মসৃণ এবং প্রস্থানটা হবে সুশৃঙ্খল। 
 
থেরেসা মে মঙ্গলবার বলেন, তিনি এ বিষয়ে তার লক্ষ্য উদ্দেশ্যগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্তারিতভাবে বলবেন। প্রধানমন্ত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে আগামী মার্চের শেষের দিকে ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করা হবে। একবার আর্টিকেল - ৫০ এর প্রক্রিয়া শুরু হলে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে আসার শর্ত নিয়ে আলোচনায় হাতে থাকবে দুই বছরের মতো। 
 
ব্রেক্সিট কমিটি সতর্ক করে বলেছে যে, যুক্তরাজ্য যদি কোন চুক্তি ছাড়াই ইইউ থেকে বেরিয়ে আসে তাহলে তা উভয়পক্ষের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ব্রিটেনের লেবার, এসএনপি প্লেইড সিমরু দলের চাপের পরিপ্রেক্ষিতে সরকার একমত হয় যে প্রক্রিয়া শুরু করার আগে প্রাথমিক লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করা হবে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ