রাজধানীর যাত্রাবাড়ীতে ধনিয়া কলেজের সামনে কয়েক যুবক এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। আহত ওই ছাত্রের নাম সৌরভ সরকার (১৯)। শনিবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে।
তার অপর বন্ধু সুমন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সৌরভ সরকার পুরান ঢাকার কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।
আহত সৌরভ হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বাসা যাত্রাবাড়ী থানার শনিআখড়া পলাশপুর এলাকায়। দুপুরে তিনি যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে পৌছালে পূর্ব শত্রুতা জের ধরে আনোয়ার ও নজরুলসহ ৫/৭ জন মিলে তার উপর হামলা চালায়। তারা তাকে ছুরিকাঘাত করে। পরে বন্ধু সুমন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ইত্তেফাক/এএম।
