কুয়াকাটায় নিরব

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ২০:৪৪
পর্যটন করপোরেশনের আমন্ত্রণে কুয়াকাটায় অবস্থান করছেন জনপ্রিয় অভিনেতা নিরব। আর সে খবর নিজেই দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা ফুরফুরে মেজাজের দারুণ ছবি ও ক্যাপশনে।
 
উল্লেখ্য, বাংলা পর্যটন করপোরেশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ‘বিচ কার্নিভাল-২০১৭’। আজ ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি কুয়াকাটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিচ কার্নিভাল। অনুষ্ঠানটির প্রাতিপাদ্য ‘সান ফান গান’।
 
নিরব বলেন, আয়োজনে অংশ নিতে পেরে ভাল লাগছে। আয়োজনের মূল উদ্দেশ্য পর্যটকদের আকর্ষন করা। তারা যেন দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করেন।
 
দুই দিন জনপ্রিয় কিছু গানের সঙ্গে পারফর্ম করবেন নিরব। তার সঙ্গে আছেন চিত্রনায়িকা আইরিন। আয়োজনে নিরব ছাড়াও থাকছেন আইয়ুব বাচ্চু, ব্যান্ডদল চিরকুট। 
 
ইত্তেফাক/এমএআর