ভারতের পাটনার কাছে পদ্মা নদীতে ৪০ জন যাত্রীসহ একটি নৌকা উল্টে ২১ যাত্রী মারা গেছে। গতকাল শনিবার বিকেলের পর পাটনার অদূরেই পদ্মায় উল্টে যায় যাত্রীবাহী নৌকাটি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলকে তড়িঘড়ি পাঠানো হয় ঘটনাস্থলে। নিখোঁজদের উদ্ধারকার্য চলছে। নিখোঁজদের উদ্ধার করতে নামানো হয়েছে ডুবুরি। অত্যাধিক কুয়াশা থাকায় উদ্ধারকার্যে সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসনের তরফ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
বহনক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার জন্যই এই ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপাতত যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
