সায়মন-প্রকৃতির ‘জল শ্যাওলা’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০৯:৩৩
নিয়মিত চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়ক সায়মন সাদিক। শিগগিরই শুরু হচ্ছে তার পরবর্তী চলচ্চিত্র ‘জল শ্যাওলা’ ছবিটি। জেসমিন আক্তার নদী পরিচালিত এই ছবিতে সায়মনের বিপরীতে অভিনয় করবেন নবাগতা নায়িকা মানসী প্রকৃতি। 
 
আগামী ১৮ জানুয়ারি ‘জল শ্যাওলা’ নামের এ ছবির শুটিং শুরু হবে। আসাদু্জ্জামান বাবলুর গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। 
 
নতুন ছবিটি প্রসঙ্গে সায়মন বলেন, ‘মূলত এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। ছবির কাহিনি আর আমার চরিত্রটি ভালো লেগেছে বলেই সম্মত হয়েছি। আর আমার কো-আর্টিস্ট মানসী প্রকৃতির সাথে একবার দেখা হয়েছে। দেখেই মনে হয়েছে ও চরিত্রটির জন্য খুবই পারফেক্ট। বেশ ভালো করবে। আশা করছি আমাদের জুটি দর্শকনন্দিত হবে।’ 
 
এছাড়া পরিচালক জেসমিন আক্তার নদী ছবি বলেন, ‘মূলত রূপকভাবে ছবির প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণি, পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে। আশা করি দর্শকদের ঠিক ভিন্নধাঁচের একটি গল্প কিন্তু বাস্তব ঘটনা উপহার দিতে পারবো।’
 
ইত্তেফাক/এমএআর