৫৬ রানে পিছিয়ে থেকে অলআউট নিউজিল্যান্ড

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:২৩
 
প্রথম ইনিংসে ৫৬ রানে পিছিয়ে থেকে অলআউট হয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। ব্লাকক্যাপার্সরা তৃতীয় দিন দুর্দান্ত প্রতিরোধ গড়লেও চতুর্থদিন বাংলাদেশের বোলিং আক্রমণের কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হয়। এখন বাংলাদেশের হাতে সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার।
 
তৃতীয় দিনে বেশ দুর্দান্ত গতিতে চলা নিউজিল্যান্ডের রানের চাকা সচল ছিল চতুর্থদিনেও। বাংলাদেশের বাকি বোলাররা যেখানে ব্যর্থ সেখানেই বাড়তি দায়িত্ব নিয়ে বল করতে হয় সাকিবকে। তাই ল্যাথাম-নিকলসের পার্টনারশিপ ভাঙ্গার দায়িত্ব পরে সাকিবের ওপর।
 
IMG0
 
পরপর কয়েক ওভার চেষ্টা করে শেষ পর্যন্ত ১৪২ রানের এই পার্টনারশিপ ভাঙ্গতে সক্ষম হন সাকিব। শুভাশিস এর কিছু পরে কলিন ডে গ্রান্ডহোমিকে সাজঘরে ফেরালে বাংলাদেশের হয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন সাকিব। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে নামা টম ল্যাথামকে ঘূর্ণি জাদুতে বোকা বানিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ব্লাকক্যাপার্সদের দুর্দান্ত স্কোর কার্ডটি এ সময় দাড়ায় ৩৯৮/৬।
 
এর পরের অধ্যায়টা আসলে মাহমুদুল্লাহ রিয়াদের। সাকিবের আঘাতের পর ওয়াটলিং ও সেটনার জুটি ৭৩ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। আর সেখানেই আঘাত হানেন মাহমুদুল্লাহ। ইনিংসের ১৩৩ ওভারে ওয়াটলিংকে ৪৯ রানে এবং টিম সাউদিকে ১ রানে সাজঘরে ফেরান রিয়াদ।
 
নবম উইকেট জুটিতে মিচেল সেটনার পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন নেইল ওয়েগনারের সঙ্গে। এরই মধ্যে অর্ধ শতক সম্পন্ন করেন মিচেল সেটনার। ৩১ রানের পার্টনারশিপ গড়ার পর রাব্বির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ওয়েগনার। শেষ উইকেট পার্টনারশিপে বোল্টকে সঙ্গে নিয়ে ৩৫ সেন্টনার। এখানে তার একার সংগ্রহ ২৩ রান। ৭৩ রানে শুভাশিস রায়ের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সেন্টনার। সেই সঙ্গে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
 
স্কোর:
প্রথম ইনিংস-
বাংলাদেশ-৫৯৫/৮ (ডি.), ১৫২ ওভার।
সাকিব- ২১৭, মুশফিক-১৫৯
ওয়েগনার- ৪/১৫১
 
নিউজিল্যান্ড-৫৩৯, ১৪৮.২ ওভার
টম ল্যাথাম-১৭৭, সেন্টনার-৭৩
কামরুল ইসলাম রাব্বি- ৮৭/৩
 
ইত্তেফাক/আরএ