বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। রবিবার বেলা ১১টায় মোনাজাত শুরু হয়।
লাখ লাখ মুসল্লি এই মোনাজাতে শরিক হয়েছেন। মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সাদ। আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা ময়দান। আল্লাহর কাছে মাগফেরাত কামনায় কান্নার রোল পড়েছে মুসল্লিদের মধ্যে। মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হচ্ছে।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি।
ইত্তেফাক/কেকে
