এনটিভিতে ‘আস্থা’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১১:৩৩
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আস্থা’। নাটকটি  সপ্তাহের শনি ও রোববার প্রচার হচ্ছে।
 
সায়না ও আয়ানের বিয়ে হয়েছে তিন বছর। চাকরীর সুবাদে থাকে চট্রগ্রাম। সায়নার দিন কাটে না সারাদিন বাসায় একা। আর আয়ান থাকে অফিসে। হঠাৎ একদিন ঢাকায় বদলি হয়ে যায় আয়ানের। সায়না চায় আয়ান তার বাবা-মা, ভাই-বোনদের সাথে থেকে সংসারটা করলে ভালো হবে। কিন্তু আয়ান সেটা চায় না। এরমধ্যে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ঢাকা থেকে বাবা মা ভাই বোন এসে হাজির হন আয়ানের বাসায়। 
 
এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আল মনসুর, সাজু খাদেম, কুসুম শিকদার, উর্মিলা শ্রাবন্তী কর, সাবিলা নুর, ইরফান সাজ্জাদ, শ্যামল মওলা, শামীমা নাজনীন, তানসুভা তিশা, নুসরাত ডায়না, আবদুল্লাহ রানা, খালেকুজ্জামান, শেলি আহসান, আর আই রবিন. আঁখি আফরোজ, তুহিন, অপু প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর