ভারতের মিডিয়াঙ্গনের অন্যতম সেরা পুরস্কার আয়োজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। প্রেক্ষাগৃহে দর্শক সমাগম, বাণিজ্যিক সফলতা ছাড়িয়ে এবার সেরা সিনেমা নির্বাচিত হয়েছে আমির খান অভিনীত দঙ্গল। সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমির। এ ছাড়া সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন দঙ্গল নির্মাতা নিতেশ তিওয়ারি।
অন্যদিকে উড়তা পাঞ্জাব সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।
গতকাল ১৪ জানুয়ারি রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় বলিউডের বড় আয়োজন ফিল্মফেয়ারের ৬২তম আসর। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও করণ জোহর।
আমির-আলিয়া ছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে সেরা অভিনেতা (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার) : মনোজ বাজপেয়ি (আলীগড়), শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব) পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেত্রী (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার) : সোনম কাপুর, নীরজা, সেরা চলচ্চিত্র (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার): নীরজা।
সেরা পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর, কাপুর অ্যান্ড সন্স, সেরা পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমি, নীরজা। আর আজীবন সম্মাননা পেয়েছেন শত্রুঘ্ন সিনহা।
সেরা মিউজিক অ্যালবাম : প্রীতম, অ্যায় দিল হ্যায় মুশকিল, সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য, চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল,
সেরা গায়ক : অরিজিৎ সিং, অ্যায় দিল হ্যায় মুশকিল টাইটেল সং, সেরা গায়িকা : নেহা ভাসিন, জাগ ঘুমেয়া, সুলতান। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
ইত্তেফাক/এমএআর
