বন্ধু শমী কায়সারের জন্মদিনে নির্মাতা চয়নিকার শুভেচ্ছা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:০৬
অভিনেত্রী-নাট্যব্যক্তিত্ব্য শমী কায়সারের জন্মদিন আজ। জানুয়ারি ১৫, ১৯৬৯ সালে জন্মগ্রহন করেন তিনি। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী একসঙ্গে কাজ করেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। এছাড়াও তিনি সবসময় চেষ্টা করেছেন দেশের জন্য কিছু করার। 
 
এখন মূলত বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে তাকে খুঁজে পাওয়া যায়। অবশ্য সবশেষ ‘আকাশের ওপারে আকাশ’ নামের একটি নাটকে গত বছর তাকে দেখা গেছে।
 
জনপ্রিয় এ অভিনেত্রী জন্মদিনে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী শমীকে নিয়ে আবেগঘন শুভেচ্ছা ও কথা ব্যক্ত করছেন। চয়নিকা চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, শমী এমন একজন আবেগ প্রবণ মানুষ যে সবসময় তার প্রিয় মানুষ গুলোকে বিশ্বাস করেছে, ভালবেসেছে। প্রিয় কিছু মানুষ তাকে কষ্টও দিয়েছে। কিন্ত শমী তার মতই থেকেছে। ভীষন কাজ পাগল মানুষ শমী। মুডী নামের শব্দটা শমীর ডিকশনারীতে নেই।একদম নেই। এত্ত সুন্দর ব্যবহার!
 
তিনি শেষ লাইনে আরো উল্লেখ করেছেন, ‘শমী তুই ভালো থাক বন্ধু।আজকের দিনে প্রার্থনা, সদা থাকো আনন্দে। হাসি খুশিতে কেটে যাক তোর সুন্দর সময়।তোর জীবন। ভালোবাসি বন্ধু।অনেক ভালোবাসি। যার কিছুই বলতে পারিনা। শুভ জন্মদিন।’
 
ইত্তেফাক/এমএআর