এ আর রহমানের আপত্তিতে ওকে জানুতে ‘হাম্মা হাম্মা’ গান

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:৪৭
নব্বইয়ের দশকের সিনেমা বম্বের জনপ্রিয় গান ‘হাম্মা হাম্মা’। তেলুগু ও হিন্দিতে দুই ভাষাতেই হয়েছে গানটি। সুরকার এ আর রহমানের বয়স ছিল তখন ২৮। এ গানটির জন্য এরপর জাতীয় পুরস্কারে মনোনয়ন, ফিল্মফেয়ারে সেরা সুরকার নির্বাচিত হন তিনি। 
 
‘হাম্মা হাম্মা’ গেয়েছিলেন রহমান, সুরেশ পিটার্স এবং স্বর্ণলতা। সুপারহিট সেই গানেরই রিমেক ভার্সন এসেছে শাদ আলির সিনেমা ‘ওকে জানু’তে। আর এটিও প্রকাশের পর থেকে  চার্টবাস্টার কাঁপাচ্ছে নতুন এ গানটি। 
 
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেছেন, এই গানটির রিমেকে তাঁর ঘোরতর আপত্তি ছিল। বলেই দিলেন, এ গানের রিমেকে ‘না’ মানে ‘না’ই।
 
শুরু থেকে এই গানের রিমেকের বিপক্ষে ছিলেন রহমান। তারপর তাতে থাকবে আবার বাদশা-র র‌্যাপ। শেষমেশ এক রকম ঘাম ঝরিয়ে প্রযোজক করণ জোহর ও পরিচালক শাদ আলি এ আর রহমানকে রাজি করিয়েছেন। তাঁরা বুঝিয়েছেন, নতুন প্রজন্মের কাছে ওকে জানুর নতুন ভার্সনটা বেশ গ্রহণযোগ্য। আর ‘হাম্মা হাম্মা’য় র‌্যাপের মিশেলে নাকি গানে চটকদারির মাত্রা আরও বাড়বে।
 
এ প্রসঙ্গে এ আর রহমান বলেন, এক জন সঙ্গীতকার তাঁর গানে এতটাও অ্যাগ্রেসিভ হওয়া উ়়চিত নয়। তা হলে সেই গান শ্রোতাদের কাছে বিরক্তিকর হয়ে উঠবে।
ইত্তেফাক/এমএআর