ইউরোপের সেরা দশজন কোচের নাম ঘোষণা করলো ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফা। সংস্থাটির ওয়েবসাইটে একটি বিবৃতিতে কোচদের নাম জানানো হয়। তবে তারা কোনো তালিকা তৈরি করেনি।
শুধু জানিয়েছে, উয়েফা প্রতিষ্ঠার পর থেকে যেসব কোচরা ইউরোপের ফুটবলে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের নামই বিবেচনা করা হয়েছে।
তালিকায় রয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন, ইয়োহান ক্রুইফ, হোসে মরিনহো, ভিসেন্তে দেল বস্কের মতো তারকা কোচরা।
| ম্যানেজার | উল্লেখযোগ্য দল |
| ব্রায়ায় ক্লো | নটিংহ্যাম ফরেস্ট |
| ইয়োহান ক্রুইফ | বার্সেলোনা, আয়াক্স |
| ভিসেন্তে দেল বস্ক | রিয়াল মাদ্রিদ, স্পেন |
| স্যার অ্যালেক্স ফার্গুসন | ম্যানচেস্টার ইউনাইটেড |
| হেলেনিও হেরেরা | বার্সেলোনা, ইন্টার মিলান |
| উডো লাতেক | বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড |
| ভ্যালেরি লোবানোস্কিভ | ডায়নামো কিয়েভ, ইউএসএসআর |
| রিনাস মাইকেলস | নেদারল্যান্ডস, আয়াক্স, বার্সেলোনা |
| হোসে মরিনহো | চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড |
| আরিগো সাচি | এসি মিলান, ইতালি |
ইত্তেফাক/এমএইচ
