শঙ্কা উড়িয়ে মাঠে গড়ালো অ্যাফকন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৬:০০
সব নিরাপত্তা শঙ্কা দূরে ঠেলে শুরু হয়েছে আফ্রিকান ন্যাশনস কাপ (অ্যাফকন)। শনিবার গ্যাবনে পর্দা উঠেছে আফ্রিকার ফুটবলের জমজমাট এই আসর।
 
এদিন ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে স্বাগতিক গ্যাবন ও গিনি। দিনের প্রথম এই ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়। এরপর ‘এ’ গ্রুপের দিনের অপর ম্যাচে শক্তিশালী ক্যামেরুনের বিপক্ষেও একই ব্যবধানে ড্র করে বুরকিনা ফাসো।
 
অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার কারণে দেশটি সাম্প্রতিক সময়ে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থনৈতিক সংকটের এই অবস্থায় আফ্রিকান ন্যাশনস কাপ আয়োজন মেনে নিতে পারছে না একটি দল। তাদের সঙ্গে আন্দোলনে নামে দেশটির বিভিন্ন বাণিজ্যিক সংগঠন। আসন্ন আফ্রিকান ন্যাশনস কাপ আয়োজন না করার জন্য দেশটির ফুটবল ফেডারেশনকেও অনুরোধ জানায় তারা।
 
কবে গ্যাবনের ফুটবল ফেডারেশন আর টুর্নামেন্ট কমিটি থেকে নিশ্চিত করা হয়, নির্দিষ্ট সময়েই শুরু হবে আফ্রিকান ন্যাশনস কাপের ৩১তম আসর।
 
ইত্তেফাক/এমএইচ