অবশেষে অস্ট্রেলিয়ায় জয় পেল পাকিস্তান

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫৪
এক যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে জিতলো পাকিস্তান। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অজিদের ছয় উইকেটে হারায় পাকিস্তান।
এদিন শুরুতে ফিল্ডিংয়ে নেমে অজিদের ২২০ রানে অলআউট করে মিসবাহ বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল ও ছয় উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। তৃতীয় ওয়ানডে পার্থে ১৯ জানুয়ারি।
 
এর আগে ২০০৫ সালের জানুয়ারিতে পার্থে তিন উইকেটের জয়ের পর অস্ট্রেলিয়ায় টানা ৯টি ম্যাচে হারের মুখ দেখে পাকিস্তান।
 
এদিন পাকিস্তানের নেতৃত্ব দেন মোহাম্মদ হাফিজ। ওপেনিংয়ে ৬৮ রানের জুটিতে সহজ টার্গেটে ভালো শুরু এনে দেন হাফিজ ও শারজিল খান (২৯)। ৭২ রানের দুর্দান্ত ইনিংসে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন ‘প্রফেসর’ খ্যাত হাফিজ। উদীয়মান বাবর আজম ৩৪ ও আসাদ শফিক ১৩ রানে সাজঘরে ফেরেন। শোয়েব মালিক ৪২ ও উমর ১৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। দু’টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জেমস ফকনার।
 
মোহাম্মদ আমির তিনটি উইকেট লাভ করেন। জুনাইদ খান ও স্পিনার ইমাদ ওয়াসিম দু’টি করে আর একটি করে নেন হাসান আলী ও শোয়েব মালিক।
 
ইত্তেফাক/এমএইচ