মাজেদা বেগমের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০০:০৫

আজ মহীয়সী মাজেদা বেগমের ৩০তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। তাঁর মৃত্যুবার্ষিকীতে মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল ৭টা থেকে কোরআনখানি               এবং সকাল ১০টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, মরহুমার কনিষ্ঠপুত্র আনোয়ার হোসেন মঞ্জুর ধানমণ্ডির বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়েছে। মরহুমার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমণ্ডির বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/এএন