৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে ১৬০ রান। নিউজিল্যান্ডের লক্ষ্য ২১৭। ওয়েলিংটনে শেষ দিনে ৫৭ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে স্বাগতিক দল।
স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস ৫৯৫/৮ (ডিক্লেয়ার) দ্বিতীয় ইনিংস ১৬০/৯, নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৫৩৯, নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ৯২/২
প্রথম ইনিংসে ৩৭ ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে শুরুতেই দলকে সাফল্য এনে দিলেন ডানহাতি এ অফস্পিনার। মিরাজের ফ্লাইটেট ডেলিভারীতে ড্রাইভ করতে গিয়ে ফিরতি ক্যাচ দেন জীৎ রাভাল। বামপাশে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন ১৯ বছর বয়সি ক্রিকেটার।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ১৭৭ রান করেছিলেন টম লাথাম। দ্বিতীয় ইনিংসে তাকে আটকে দিলেন মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে শেষ লাথামের ইনিংস। মিরাজের বল লাথামের ব্যাট ছুঁয়ে আঘাত করে স্ট্যাম্পে।
মিরাজের জোড়া আঘাতের পর নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ছেন টেইলর ও উইলিয়ামসন জুটি। এই দুই তারকা চা বিরতির আগে ৫২ রানের পার্টনারশীপ গড়েছেন। বাকি ৩৮ ওভারে বাংলাদেশের দরকার ৮ উইকেটে আর নিউজিল্যান্ডের চাই ১২৬ রান।
ইত্তেফাক/কেকে
