চাঁদপুরের মতলব (দক্ষিণ) উপজেলার নারায়ণপুর সামাদিয়া হাফেজিয়া এতিমখানায় শীতার্ত এতিমদের মাঝে শীত-বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ‘হাতগুলো এক হোক শীতার্ত মানুষের তরে’ এই শ্লোগান সামনে রেখে সামাজিক সংগঠন ‘গ্রিনারি বাংলাদেশের’ উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।IMG0
এ সময় মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আফজালুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হান্নান প্রধান, ওমর ফারুক প্রধান, মো. আরিফ বিল্লাহ ও সংগঠনটির সভাপতি এম এম নেয়ামত উল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
