পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ঝটিকা অভিযান চালিয়ে নয় মণ জাটকা জব্দ করেছে মৎস্য অধিদফতর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা জানান, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাস স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অধিদফতরের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকাগুলো ফেলে ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই জাটকাগুলো জব্দ করা হয়। অপরাধীদের সনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী ও নৌ পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলামসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
