দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১২:৪৯
 
দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 
 
আবহাওয়া অফিস জানিয়েছে,  টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে  মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
 
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস