ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট দেয়ার অভিযোগে পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় কারাগারে গ্রেফতার রসরাজ দাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।
সোমবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে রসরাজের উপস্থিতিতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে ১০ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।IMG0
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাসির মিয়া। সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি এডভোকেট এসএম ইউসুফ।
উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)।
ইত্তেফাক/এএসএমইউ
