নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্দেহভাজন বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 
 
মাইদুগুরি বিশ্ববিদ্যালয় এলাকার স্টাফ কোয়ার্টারে মসজিদটি অবস্থিত। এক কিশোরী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার জন্য ইসলামপন্থী সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে। সম্প্রতি সংগঠনটি তরুণী ও কিশোরীদের মানব বোমা বানিয়ে মুসুল্লিদের ওপর হামলা চালাচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ