বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইস তারকা রজার ফেদেরার। সোমবার প্রথম রাউন্ডে সুইস অস্ট্রিয়ার জার্গেন মেলজারকে হারিয়েছেন তিনি।
মেলবোর্নে প্রথম রাউন্ডে রড লাভার অ্যারেনায় পুরুষ এককের ম্যাচে সুইজারল্যান্ডের ৩৫ বছর বয়সী ফেদেরারের মুখোমুখি হন অস্ট্রিয়ার ৩৫ বছর বয়সী জার্গেন মেলজার।
প্রথমে পিছিয়ে থাকলেও ৭-৫ ব্যবধানে সেট জিতে নেন ফেদেরার। তবে, দ্বিতীয় সেটে ৬-৩ গেমে সমতায় ফেরেন মেলজার। তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ফেদেরার। সুইস এই তারকা মেলজারকে ৬-২ গেমে উড়িয়ে দেন।
ম্যাচ গড়ায় চতুর্থ সেটে। তাতে ৬-২ ব্যবধানে জয় তুলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ফেদেরার।
ইত্তেফাক/এমএইচ
