জয়ের খুব কাছাকাছি গিয়েও হার মানতে হলো টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হারের জন্য বোলারদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘ব্যাটসম্যানরা যেভাবে দায়িত্ব পালন করেছেন বোলাররা সেভাবে তা পারেননি। প্রথম ইনিংসে এত বড় রেকর্ড রান সংগ্রহের পরও এভাবে হেরে যাওয়াতে আমি বেশ হতাশ।’
তবে চোটের প্রসঙ্গও তোলেন মুশফিক। তিনি বলেন, ‘আমাদের কিছু চোট সমস্যা ছিল। কিন্তু বোলিংয়ের কারণে আমরা ম্যাচটা হেরেছি। বোলিং দিয়ে দুই পাশ থেকে যে চাপ সৃষ্টি করা দরকার ছিল আমরা তা পারিনি।’
ইত্তেফাক/এমএইচ
