রামুতে বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:২৭

দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনায় ২৮ ও ২৯ মার্চ রামু উত্তর ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহার ও প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রে ২ দিনব্যাপী দশক পূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল থের বরণ অনুষ্ঠান, বিহার ও সীমাঘর উৎসর্গ, গণপ্রব্যজ্যা দান, উপসম্পদা দান, সম্মাননা প্রদান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন। 

সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন অনুষ্ঠানের আয়োজক ভদন্ত শীলমিত্র থের।

এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জেলা  পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,  অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাজাহান আলী, সোহারাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ডা. প্রভাতি চন্দ্র বড়ুয়া।

আরো পড়ুন: পুলিশ অফিসার হতে চায় বনানীর সেই ‘হিরো’

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজ্ঞানন্দ ভিক্ষু। অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা করেন অরণ্য বিহারী, শ্মশানচারী,  ত্রি-চীবরিক ড. এফ. দীপংকর মহাথের, ভারতীয় উপ সংঘরাজ ধর্মরত্ন মহাথে। স্বাগত ভাষণ দেন সাবেক ঘুনধুম ইউপি চেয়ারম্যান দীপক বড়ুয়া। মঙ্গলাচরণ করেন প্রজ্ঞাতিলোক থের।
 
ইত্তেফাক/অনি