নায়করাজ রাজ্জাক: জীবন ও কর্ম

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১০:২৩
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে গত রবিবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ প্রতিষ্ঠানটির প্রজেকশন হলে ‘নায়করাজ রাজ্জাক: জীবন ও কর্ম’ শীর্ষক গবেষণার ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সেমিনারে সাংবাদিক, গবেষক ও কণ্ঠশিল্পী ইসমত জেরিন স্মিতা তার গবেষণাকর্ম উপস্থাপন করেন। এতে আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও অভিনেতা রহমত আলী, প্রবীণ চলচ্চিত্র পরিচালক রহিম নওয়াজ ও সাংবাদিক, গবেষক ও লেখক চিন্ময় মুৎসদ্দী।
 
এছাড়া সেমিনারে উক্ত গবেষণাটির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশিদ হারুন বক্তব্য রাখেন। 
 
মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা রহমান, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, মাহমুদা চৌধুরীসহ অনেকে অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা নায়করাজের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে স্মৃতিচারণ করেন।
 
ইত্তেফাক/এমএআর