এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক।
নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, আল মনসুর, সাবেরি আলম, নাদিয়া, সোনিয়া, অহনা, আমব্রিন, অপূর্ব, শহীদুজ্জামান সেলিম ও সাব্বির তপনসহ অনেকে।
মূলত একটি পারিবারিক গল্পকে কেন্দ্র করেই ধারাবাহিকটি নির্মিত। পরিবারের সকলকে নিয়ে থাকার মাঝে যে আনন্দ আছে তা এই নাটকে বোঝানো হয়েছে।
ইত্তেফাক/এমএআর
