বাংলাভিশনে ‘ছন্নছাড়া’

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১০:৩৪
বাংলাভিশনের প্রযোজনায় প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’। মাসুম রেজার রচনা ও রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে। 
 
নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী, রিচি সোলায়মান, নাঈম, ফারহানা মিলি, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, নাদিয়া মীম, টয়া, তৌসিফ প্রমুখ।
 
নীল নামে এক ছেলে ঢাকায় আসে। ভাল একটি কাজ খুঁজে পেতে সংগ্রাম করতে থাকে। নীল রিচি সোলায়মানের অফিসে চাকরি নেয়। কিন্তু কোনো বেতন পায় না। সে সন্ধ্যায় বাসায় ফিরে বিশ্রাম নেয়ার সময় তার কল্পনায় আসে একটি মেয়ে। মেয়েটি ফারহানা মিলি। 
 
নীল ছাড়া আরো পাঁচজন ছেলেমেয়ের স্ট্রাগলের গল্প উঠে আসবে এ নাটকে। পাঁচজন ছেলেমেয়ের জীবনের নানা চাওয়া-পাওয়ার গল্প নিয়ে এগিয়েছে এই ধারাবাহিকের গল্প।
 
ইত্তেফাক/এমএআর