মিসরে বন্দুকধারীদের হামলায় ৮ পুলিশ সদস্য নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১১:২৩
 
মিসরের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীদের হামলায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে। 
 
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে নিউ ভ্যালি প্রদেশের নাকাব চৌকিতে এই হামলার ঘটনা ঘটে। 
 
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণায় জানিয়েছে, হামলার সময় পুলিশের গুলিতে অন্তত দুইজন হামলাকারী নিহত হয়েছে।
 
এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দায়েশের সঙ্গে সম্পর্কিত ভিলায়েত সিনাই জঙ্গি সংগঠন এই হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর: প্রেসি টিভি।
 
ইত্তেফাক/এএসএস