প্রায় একশ বছরের পুরনো বাপ-দাদার বাস করেন অর্ন্তমূখী মল্লিক সাহেব (তারিক আনাম খান)। পুরনো ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় তার বাড়ির আশেপাশে রিয়েল এস্টেট কোম্পানী ছ'তলা, সাততলা বিল্ডিং বানায়। মল্লিক সাহেবকে তারা নানা প্রলোভনে এই বাড়ি ভেঙ্গে এপার্টমেন্ট কমপ্লেক্স বানাতে বলে। তিনি দ্বিধা-দুশ্চিন্তায় সিদ্ধান্ত নিতে পারেন না।
এমন সময়ে হঠাৎ তার একমাত্র মেয়ে রুবা আমেরিকায় স্বামীর হাতে নির্যাতিত হয়ে ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফেরত চলে আসে। এভাবে আহা! সিনেমার গল্প এগিয়েছে।
চ্যানেল আইতে আগামী ১৯ জানুয়ারি বিকেল ৩:৩০ মিনিটে প্রচারিত হবে এ সপ্তাহের বিশেষ ছবি আহা!
কাহিনী, চিত্রনাট্য, সঙ্গীত ও পরিচালনা করেছেনে এনামুল করিম নির্ঝর।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন সাথী ইয়াসমিন, ফেরদৌস, তারিক আনাম খান, হুমায়ূন ফরীদি, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, গাজী রাকায়েত, প্রজ্ঞা লাভনী, খালেদ খান প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
