সেলফিতে একসঙ্গে জুনায়েদ আহমেদ পলক-শাকিরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:০৪
জনপ্রিয় সঙ্গীত তারকা শাকিরা ও মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, একফ্রেমে হাজির হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সেলফিতে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে।
 
সাংসদ জুনায়েদ আহমেদ পলক এখন অবস্থান করছেন সুইজারল্যান্ডে। সেখানে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এ ইয়াং গ্লোবাল লিডার হিসেবে যোগ দিয়েছেন তিনি। আর একই আয়োজনে পুরস্কৃত হয়েছেন ল্যাটিন সংগীতশিল্পী শাকিরা। 
 
পুরস্কার পাওয়ার আগে তাই দুজনকে একইফ্রেমে পাওয়া গেল পলকের ফেসবুক পেইজে। আয়োজনটি থেকে ‘ক্রিস্টাল পুরস্কার’ পেয়েছেন শাকিরা। তাই ছবিটি দিয়ে শুভেচ্ছা জানাতে ভুলেননি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক।
 
উল্লেখ্য, পপ সংগীতশিল্পী শাকিরা ইউনিসেফের শুভেচ্ছাদূত। এছাড়াও তিনি বেশ কিছু চ্যারিটিমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। 
 
ইত্তেফাক/এমএআর