ন্যাপোলিতে ফিরছেন ম্যারাডোনা!

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩৪
ইতালিয়ান ক্লাব ন্যাপোলিতে ক্যারিয়ারের অনেক সুসময় কাটিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনা। এবার আবারো এই ক্লাবে ফিরতে চান তিনি।
 
এবার ফিরবেন কোচ হয়ে। এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেউলি মেইল। এক প্রতিবেদনে তার জানায়, নাপোলির কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ম্যারাডোনা।
 
ন্যাপোলির হয়ে দীর্ঘ সাত বছর খেলেছেন ম্যারাডোনা। ৫৬ বছর বয়সী এই জাদুকর ক্লাবটিতে খেলে তিনবার সিরি আ শিরোপা, উয়েফা কাপ, কোপা ইতালিয়া আর সুপারকোপা ইতালিয়ার শিরোপা জিতেছেন।
 
নিজের সাবেক ক্লাবের কোচ হওয়ার ম্যারাডোনা আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার এজেন্ট সেফানো সেসি।
 
এর আগে আর্জেন্টিনা জাতীয় দল, দেশটির দ্বিতীয় সারির একটি ক্লাব, প্রিমিয়ার বিভাগে খেলা রেসিং ক্লাব এবং দুবাইয়ের আল ওয়াসলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। নাপোলিতে ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত খেলেছেন ম্যারাডোনা। ক্লাবটির হয়ে ২৫৯ ম্যাচ খেলে গোল করেছেন ১১৫টি।
 
ইত্তেফাক/এমএইচ