ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:১৩
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।  মঙ্গলবার দুপুর সোয়া একটায় ক্রাইস্টচার্চ বিমান বন্দরে পৌঁছায় টাইগাররা।
 
প্রথম টেস্ট হারায় হতাশ পুরো দল। বরাবরের মত এবারের ভুল থেকে শিক্ষা নেয়ার প্রত্যয় টাইগারদের। একমাস ক্রাইস্টচার্চে শুরু হওয়া নিউজিল্যান্ড মিশন শেষও হবে এখানে। 
 
ওয়েলিংটন টেস্টের হার এখনও পোড়াচ্ছে সবাইকে। হতাশা ভুলে পরের টেস্টেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
 
ইত্তেফাক/এমএইচ