সৈয়দপুরে ৬ ক্লিনিকের জরিমানা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:২৭
নীলফামারীর সৈয়দপুরে অনুমতিবিহীন ও স্বাস্থ্যবিধি না মানায় ৬টি ক্লিনিকের প্রায় ৪ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে তাদের জরিমানা করা হয়। 
 
র‌্যাবের সহায়তায় অনুমতিহীন মিশন জেনারেল হাসপাতালকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
রেজিস্টার্ড বিহীন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার, যথাযথভাবে স্বাস্থ্যসেবা প্রদান না করায় শহরের ৬টি ক্লিনিক মালিকদের সোয়া ৪ লাখ টাকা জরিমানা করেছে আদালত। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিটি কমিউনিটি হাসপাতাল, পপুলার ল্যাব, মিশন জেনারেল হাসপাতাল, ডক্টর হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক, সেবা ডায়াগনোস্টিক ও তাসলিমা ডেন্টাল সার্জারি। 
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্টেট আনিছুর রহমান। র‌্যাব-১৩ পরিচালক মেজর খুরশিদ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন।
 
ইত্তেফাক/এমএইচ