রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত এই কিশোরের পরনে ছিল হাফ হাতা গেঞ্জি। ঢাকা রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, বিমানবন্দর রেলস্টেশনের ফুটওভার ব্রিজের নিচে রেললাইন থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ঢাকার কমলাপুর থেকে নেত্রকোনাগামী মহুয়া নামে ট্রেনের চাকার তলে পড়ে ঘটনাস্থলে ওই কিশোরের মৃত্যু হয়।
ইত্তেফাক/এমআই
