শিবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় কলেজছাত্র নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:৩৮
শিবগঞ্জ উপজেলার ধাইনগরে ট্রাক্টরের ধাক্কায় হাবিবুল্লাহ নামে এক কলেজ ছাত্র নিহত হয়। নিহত কলেজ ছাত্র বহরমপুর গ্রামের ইউসুফ আলির ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
 
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুল্লাহ ও তারা চাচাতো ভাই মোটর সাইকেল যোগে বালিয়াডাঙা যাচ্ছিল।
 
এসময় পেছন থেকে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই হাবিবুল্লাহ নিহত হয়। এসময় স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
 
অন্যদিকে সাবিরুল ইসলাম(২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে বলে খবর পাওয়া গেছে। শিবগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের আফসার ছেলে সাবিরুল (২০) মানসিক ভারসাম্য হীন অবস্থায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ