সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:৪২
সিরাজগঞ্জে ব্যবসায়ী আব্দুস ছালাম হত্যা মামলায় তার  দুই ভাইসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলো সদর উপজেলার রগুনাথপুরে গ্রামের হাজী সায়েম উদ্দিনের ছেলে নিহত ছালামের ভাই আব্দুল হাই, সাইফুল ইসলাম, সুজাব আলীর ছেলে মুকিম হোসেন, বাহের আলীর ছেলে সুলতান হোসেন, সাইফুল ইসলামের ছেলে জামিল হোসেন, টাঙ্গাইলের ঘাটাইলের চৌহালী গ্রামের হযরত আলীর ছেলে মজনু মিয়া।
 
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ড. ইমান আলী এই রায় প্রদান করেন। এসময় তিনি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করেন। 
 
২০০৭ সালের ২০ অক্টোবর রাতে অভিযুক্ত আসামিরা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রঘুনাথপুর গ্রামের চাল ব্যবসায়ী আব্দুস ছালামকে পরিকল্পিত ভাবে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট জমা দেন। আদালত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ শেষে এই রাই প্রদান করে।
 
ইত্তেফাক/এমএইচ