রাজধানীতে স্টকলট ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:২৪
রাজধানীর পল্লবীতে নাবিল হোসেন (৪০) নামে এক স্টকলট ব্যবসায়ীর ৪ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর দেড়টারর দিকে পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
 
পল্লবী থানার ওসি মো. দাদন ফকির বলেন, মো. নাবিল গাজীপুরে গার্মেন্টসের স্টকলটের ব্যবসা করেন। তিনি শেওড়াপাড়ার বাসা থেকে ঝুটপট্টি আসার সময় একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তিনি থানায় এসে অভিযোগ করেনে, তার ব্যাগসহ ৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে মাঠে অভিযান চালানো হচ্ছে। 
 
ইত্তেফাক/এমআই