ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:৫২
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছেন, সারাদেশে প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো তৈরীর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সুচিন্তিত কার্যক্রম বাস্তবায়ন এগিয়ে চলেছে।
 
মঙ্গলবার বিকেলে (সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ৪৭তম বার্ষিক সভার ‘ডিজিটাল ইকোনমি এন্ড সোসাইটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক মিনিস্ট্রারিয়েল আলোচনায় অংশ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক এ কথা বলেন। ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
 
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সরকারের এ সকল কর্মকাণ্ড বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এজন্যই ডিজিটাল বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল ইকোনমির পথে।
 

ইত্তেফাক/এএম।